মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

NEWSBD24LIVE
DESK Report, ১ ফলোয়ার
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ এএম

মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী
হবিগঞ্জের মাধবপুর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের মাধবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান, শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং স্কুল ফিডিং কর্মসূচির কার্যক্রম পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের এসএম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান তিনি। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্কুল ফিডিং কর্মসূচির সংশ্লিষ্ট কর্মকর্তারা ফুল দিয়ে তাঁকে বরণ করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্রথম শ্রেণির কক্ষে বাংলা বিষয়ের পাঠদান কার্যক্রম দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ ও খাদ্য সংরক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন। এ ছাড়া বিদ্যালয়ের মা সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং শ্রেণিকক্ষের লাইব্রেরি, বুক ক্যাপ্টেন ও বাগান কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।

পরে দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার জগদীশপুর চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সেখানে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামাসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নিউজ বিডি ২৪ লাইভ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান, শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং স্কুল ফিডিং কর্মসূচির কার্যক্রম পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের এসএম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান তিনি। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্কুল ফিডিং কর্মসূচির সংশ্লিষ্ট কর্মকর্তারা ফুল দিয়ে তাঁকে বরণ করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্রথম শ্রেণির কক্ষে বাংলা বিষয়ের পাঠদান কার্যক্রম দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ ও খাদ্য সংরক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন। এ ছাড়া বিদ্যালয়ের মা সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং শ্রেণিকক্ষের লাইব্রেরি, বুক ক্যাপ্টেন ও বাগান কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।

পরে দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার জগদীশপুর চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সেখানে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামাসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজ বিডি ২৪ লাইভ

সম্পাদক ও প্রকাশক
সম্পাদক ও প্রকাশক:
ডক্টর অপু আবুল হাসান (PhD)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x